শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আল্লামা মাহমুদুল হাসানকে উপদেষ্টা করে হেফাজতের ১৭ সদস্যের খাস কমিটি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানকে উপদেষ্টা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাসের কমিটি কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়তুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. গত ২১ সেপ্টেম্বর ২০২৩ চট্টগ্রাম-এ অবস্থিত জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সম্প্রসারিত নবগঠিত মজলিসে আমেলার প্রথম সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ও ঘোষনার আলোকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সেই সিদ্ধান্ত মোতাবেক হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নম্বর উপদেষ্টা হিসেবে আল-হাইআতুল উলয়া লিল- জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমূদুল হাসান দা.বা. কে মনোনীত করা হয়েছে। এবং একই সঙ্গে ১৭ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের মজলিসে খাসের কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে রয়েছেন : আল্লামা শায়েখ সাজেদুর রহমান, মুফতি জসীম উদ্দিন, মাও. মাহফুজুল হক, মাও. মুহিউদ্দীন রাব্বানী, মাও. বাহাউদ্দীন জাকারিয়া, মাও. আইয়ুব বাবুনগরী, মাও. নাজমুল হাসান কাসেমী, অধ্যাপক ড. আহমদ আ. কাদের, মাও. হাবিবুল্লাহ মিয়াজী, মাও. জুনায়েদ আল হাবীব, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মাও. খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাও. মীর ইদরিস, মাও. আতাউল্লাহ আমীন, মাও. মুফতি বশীরুল্লাহ, মুফতি মুনীর কাসেমী, মুফতি কেফায়তুল্লাহ আযহারী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ