শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রোজার মাসে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজান মাসে কোনো পণ্যের সংকট হবে না। বাজার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে সরকার। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য সম্মত হয়েছে৷  খাদ্যমন্ত্রী বলেছেন, চালের কোনো সংকট নেই৷ আমাদের প্রায় ১৭ লাখ টনের বেশি চালের মজুদ রয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন আমনের আবাদ ভালো হয়েছে। ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে আমরা কাজ করব।

প্রতিমন্ত্রী বলেন, খাতুনগঞ্জ ব্যবসায়ীরা আমাকে বলেছেন, জাহাজ ও মিলের মালিক দুই-চারজন আছে৷ তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে যে জন্য আমরা ব্যবস্থা করব। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে আমরা ব্যবস্থা করব৷ যেন দুই, চার, দশটা কোম্পানির কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে না থাকে৷ আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা নেবে৷

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহসভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ