শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গাজায় যা হচ্ছে তা গণহত্যা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সব সময় গণহত্যার বিপক্ষে ছিলাম। গাজাতে যা হচ্ছে আমার মনে হয় এটি গণহত্যা।’ গতকাল শনিবার তুরস্কের বার্তা সংস্থা বার্তা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ অংশ নিতে বর্তমানে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এ সাক্ষাৎকার দেন। 

আনাদোলু এজেন্সিকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় গণহত্যার বিপক্ষে ছিলাম। গাজাতে যা হচ্ছে আমার মনে হয় এটি গণহত্যা। আমরা কখনো এটি সমর্থন করি না।’

তিনি বলেন, ‘গাজার মানুষের বেঁচে থাকার অধিকার আছে। যা হচ্ছে তা খুব মর্মান্তিক। সুতরাং আমাদের উচিত তাঁদের সহায়তা করা। এর পাশাপাশি এই যুদ্ধ বন্ধ করা।’ 

বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে বাংলাদেশ কিছু সহায়তা পাঠিয়েছে।  এই অভিযানকে আমরা কখনোই সমর্থন করি না। ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডে থাকার অধিকার রয়েছে। ১৯৬৭ সালে জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাব দেয়। এটি বাস্তবায়ন করা উচিত।’ 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ