শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রমজানের আগেই ভারত থেকে আসছে দেড় লাখ টন পেঁয়াজ-চিনি 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

 

রমজান মাসের আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ ও চিনি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

রাজধানীর সচিবালয়ের রোববার দুপুরে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ ৫০ হাজার টন আনা হবে।

পণ্য আনা নেওয়ায় প্রয়োজনে পরিবহণ ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, তেমনি পণ্য পরিবহণের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। যাতে দ্রব্যমূল্য ঠিক থাকে।

রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না জানিয়ে প্রতিমন্ত্রী ভোক্তাদের আশ্বস্ত করে বলেন, রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ