শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে আইসিজে’র শুনানিতে আজ অংশ নেবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব নিয়ে শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। আজ শুনানিতে অংশ নেবে বাংলাদেশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার নেদারল্যান্ডসের হেগ’এ অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতে শুনানি শুরু হয়। বাংলাদেশসহ ৫২টি দেশ ও ৩টি সংগঠন শুনানিতে অংশগ্রহণ করবে। সেই সাথে যুক্তিতর্কও উপস্থাপন করবে দেশগুলো। শুনানি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ মঙ্গলবার শুনানিতে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ব্রাজিল, চিলি ও বাংলাদেশসহ ১১টি দেশ।

গতকাল আইসিজের শুনানির প্রথম দিনে শুধু ফিলিস্তিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। শুনানিতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দশকের পর দশক ধরে ইসরায়েল অত্যাচার চালিয়ে আসছে। এতে ফিলিস্তিনিরা জীবন ও মৃত্যুর মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য হচ্ছেন।

রিয়াদ আল-মালিকি আরও বলেন, ‘অবৈধ দখলদারত্ব নিয়ে আন্তর্জাতিক আইনে একটাই সমাধানের কথা বলা রয়েছে। সেই সমাধান হলো অবিলম্বে ও নিঃশর্তভাবে দখলদারত্বের সম্পূর্ণ অবসান।’

উল্লেখ্য, শুনানিতে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী আইনজীবী পল রেকলার আদালতকে বলেন, ‘সবচেয়ে ভালো ও সম্ভাব্য সর্বশেষ সমাধান দুই রাষ্ট্র গঠন, যা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্যই জরুরি। তবে এই সমাধানের ক্ষেত্রে প্রধান বাধা হলো ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ