শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

কাল সারাদেশে ২৯৪টি কেন্দ্রে শুরু হচ্ছে দাওয়ায়ে হাদিসের পরীক্ষা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের কওমি মাদরাসার মাস্টার্স সমমান দাওরায়ে হাদিস পরীক্ষা। সারাদেশে ২৯৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ অথরিটি  ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে এ পরীক্ষা  চলবে ৩ মার্চ রবিবার পর্যন্ত।

৬ টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে মোট ৩১ হাজার ৯ শত ৯৯ জন শিক্ষার্থী।

হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হল- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।

পরীক্ষানিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত প্রকাশিত রুটিন থেকে রুটিন থেকে জানা যায়, ‘ প্রতিদিন সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.৩০ (সাড়ে বারোটা) এবং শুক্রবার সকাল ৮ টা হতে ১১.৩০ টা (৩.৩০ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের অফিস ব্যবস্থাপক  মু: অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ১১ শা'বান ১৪৪৫ হিজরী, ২২ ফেব্রুয়ারি ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার থেকে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা কেন্দ্র ২৯৪টি। পরীক্ষার্থী সর্বমোট ৩১৯৯৯; ছাত্র ১৭১৪৫, ছাত্রী ১৪৮৫৪’। 

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান উলামায়ে কেরাম, তালাবায়ে এজাম ও দেশবাসী সকল মুসলিম ভাই-বোনদের নিকট বিশেষভাবে দুআর আবেদন করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ