শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত: প্রধানমন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত। পাশাপাশি রাখতে হবে আরও ভাষা শেখার সুযোগ। অনেকে ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলেন বা বলতে চান। ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বললে ভাষার মাধুর্য হারিয়ে যায়।’ 

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। মাতৃভাষার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নেন, তিনি ছাত্র সংগঠন গড়ে তোলেন। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। আরো কয়েকটি প্রগতিশীল সংগঠনকে নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন।’

সরকার প্রধান বলেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে, ইতিহাস বিকৃত করার মধ্য দিয়ে। কিন্তু আজ ইতিহাসের সত্য মানুষ জানতে পারছে। ইতিহাসের সত্য মুছে ফেলা যায় না। জাতির পিতার উদ্যোগের ফলে এবং তাঁর নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ বেয়ে আমরা আমাদের স্বাধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষাভিত্তিক রাষ্ট্র। আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এই মর্যাদা অর্জন করেছি।’ 

শেখ হাসিনা বলেন, ‘রক্ত দিয়ে ভাষার মর্যাদা রেখেছে বাংলাদেশ। কেউ ভাষা নিয়ে গবেষণা করতে চাইলে তাকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সুযোগ দিতে হবে। সাহিত্যের অনুবাদের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে করে বিভিন্ন ভাষার সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। বাংলা একাডেমি ও আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটকে একত্রে কাজ করতে হবে।’ 

বিশ্বে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি শান্তিতে বিশ্বাস করে, যুদ্ধ চায় না। যুদ্ধের অস্ত্র কেনার টাকা শিশুদের শিক্ষার কাজে ব্যবহার হোক।’ 

এরআগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬টি ভাষায় অনুবাদ, মাতৃভাষা পিডিয়া বিশ্বকোষ বাংলা ও ৩টি বহুভাষী পকেট অভিধানের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ