বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভূমি অফিসে যেন কোনো দালাল না থাকে: ভূমিমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংংগ্রহীত

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, ভূমির সঙ্গে দেশের প্রতিটি নাগরিক জড়িত, জড়িত দেশের সার্বিক অর্থনীতি। ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে যেন কোনো অনাহূত তৃতীয়পক্ষ কিংবা দালালের কার্যক্রম না থাকে- তা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ভূমি অফিসে সংরক্ষিত মূল্যবান দলিলাদির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে (সারা দেশে ৩ হাজার ৪৬৮টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস রয়েছে) নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর কাউন্সিল হলে ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণের লক্ষ্যে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ভূমিমন্ত্রীর সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারা দেশ থেকে আসা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ইউএলএও) এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের (ইউএলএসএও) অতীত থেকে মুক্ত হয়ে স্বচ্ছ ও দক্ষ ভূমিসেবা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনে তাদের প্রথম কাতারের সৈনিক হিসেবে কাজ করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্যানেল থেকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, আপনাদের কাছ থেকে জাতির বিশেষ প্রত্যাশা রয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ আপনারা হচ্ছেন জনসেবায় মেধার প্রতীক। আমার বিশ্বাস, দেশ এবং জনগণের আস্থার প্রতি মূল্য দিয়ে, আপনারা সততার সঙ্গে কাজ করবেন এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করে দেশের জনগণকে ভূমিসেবায় নতুন কিছু উপহার দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মোতাহার হোসেন খান, কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, মহাসচিব মো. আসাদুজ্জামান প্রমুখ।

এ ছাড়া আরও ছিলেন সারা দেশ থেকে আসা  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ