শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩৮ বছর পর বাংলাদেশের রেকর্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ বশির আহমাদ। এ ঘটনায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩৮ বছর পর রেকর্ড গড়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইরান থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান হাফেজ বশিরের শিক্ষক ও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরি।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ ৩৮ বছরে প্রথম হতে পারেনি। বাংলাদেশ একই দিনে একই সঙ্গে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছে। একই দিনে ৩টি বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।

শায়েখ নেছার বলেন, এর আগে দুবাই, সৌদি আরবসহ অনেক দেশে প্রথম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন কোরআনের নিরব বিপ্লব চলছে।

তিনি আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট হাফেজ বশিরের মাথায় চুমা দিয়েছেন।

এ সময় হাফেজ বশির আহমাদ বলেন, বড় হয়ে আমি মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কুরআনিক সাইন্স বিষয়ে পড়াশোনা করতে চায়। মসজিদে হারামের ইমাম হতে চায়।

এর আগে ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান।

হাফেজ বশির আহমাদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ