বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলাম থেকে দূরে থাকায় সারা দেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী শিক্ষা ও আদর্শ থেকে দূরে থাকায় সারা দেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, ইসলামের সৌন্দর্য মানুষ বুঝতে না পারায় ইসলাম থেকে দূরে। এজন্য ইসলামের কল্যাণকর দিকগুলো জাতির সামনে তুলে ধরে তাদেরকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করতে হবে। 

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা দক্ষিণ থানাধীন ৬৪ নম্বর ওয়ার্ডের বাঁশেরপুল শাহজালাল রোডের একটি মিলনায়তনে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। ৬৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডেমরা দক্ষিণ থানা সভাপতি এমদাদুল হক, সেক্রেটারি আব্দুল হাকিম, ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

তিনি বলেন, ইসলাম একটি কল্যাণকর জীবন ব্যবস্থার নাম। ইসলাম যে দেশে বা রাষ্ট্রে আছে সেখানে মানুষ খুব সুখে শান্তিতে আছে। কাজেই ইসলাম শান্তি ও কল্যাণ এবং মানবতার ধর্ম। ইসলাম না মানায় মানুষ ক্রমেই হিংস্র হয়ে উঠছে। কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। এজন্য ইসলামের প্রতি ছোট বেলা থেকেই আকৃষ্ট করে গড়ে তুলতে হবে। মানুষের বুনিয়াদ ঠিক থাকলে কখনো বিপথগামী হয় না। ছোট থাকতেই কোরআন শিক্ষাসহ ইসলামের মৌলিক শিক্ষাগুলো দিতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ