শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

প্রতিমন্ত্রী হলেন আরও ৭ জন, শপথ সন্ধায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

প্রতিমন্ত্রী হিসেবে সাতজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন।

প্রতিমন্ত্রী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন- নজরুল ইসলাম চৌধুরী, শহিদুজ্জামান সরকার ও আব্দুল ওয়াদুদ। এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শামসুল নাহার, রোকেয়া সুলতানা, নাহিদ ইজাহার খান ও ওয়াসিকা আয়েশা খান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। ইতোমধ্যে তাদেরকে আনতে তাদের বাসার সামনে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন শামসুন নাহার চাপা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডাক্তার রোকেয়া সুলতানা।

গত ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন। নতুন সাতজনসহ প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ