শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

রোববার থেকে সয়াবিন তেল মিলবে ১০ টাকা কমে : প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রোববার ( ৩ মার্চ ) থেকে ১৬৩ টাকা লিটার দরে ভোজ্যতেল কেনা যাবে বলে  জানিয়েছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ।

আজ শনিবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দ্য অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট ওমেন এন্ট্রেপ্রেনার্স বাংলাদেশ’ (এজিডব্লিউইবি) আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স।

নতুন এ দাম শুক্রবার (১ মার্চ ) থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে এখনো তেল আগের দামেই বিক্রি হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, মিল থেকে বাজার পর্যন্ত নতুন মূল্যের প্রভাব পৌঁছাতে একটু সময় লাগে। মিল মালিকরা নিজেরাই জানিয়েছেন ১ তারিখ থেকে নতুন মূল্য কার্যকর করার কথা। রোববার থেকেই নতুন দামে বাজারে ভোক্তারা ভোজ্য তেল কিনতে পারবেন।

আহসানুল ইসলাম টিটু আরও বলেন, রমজানে যেন কোনভাবেই ভোক্তাদের বেশি দামে নিত্যপণ্য কিনতে না হয় সেটাই আমাদের টার্গেট। প্রধানমন্ত্রীর নির্দেশ রমজান বা রমজানের বাইরেও সাধারণ ভোক্তারা নিত্যপণ্যের ব্যাপারে কোনো ব্যবসায়ী বা কোনো গোষ্ঠী কারও কাছে জিম্মি থাকতে পারবে না।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ