শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

ফেব্রুয়ারিতে দেশের রপ্তানি আয় বেড়েছে ১২ শতাংশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

গত ফেব্রুয়ারি মাসে ৫১৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের একই মাসের চেয়ে ১২ দশমিক ০৪ শতাংশ বেশি। গত অর্থবছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ৪৬৩ কোটি ডলারের রপ্তানি আয় করে।

সোমবার (৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি নিয়ে টানা তিন মাস ৫০০ কোটি ডলার ছাড়াল রপ্তানি। গত অর্থবছরেও একই ধরনের মাইলফলক অর্জন করেছিল বাংলাদেশ। রপ্তানি আয়ের এই চাঙ্গাভাব দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ কমানো এবং ডলার বাজারের অস্থিতিশীলতা দূর করার সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

পরিসংখ্যানের তথ্যমতে, তৈরি পোশাক ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে অন্য বড় খাত যেমন হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ