বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদি সরকারের আমন্ত্রণে ওমরায় গেলেন ঢাবি আরবী বিভাগের তিন শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালন করতে গেলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের আরবী বিভাগের তিন শিক্ষার্থী। বুধবার (০৬ মার্চ) তারা সেখানে পৌঁছেছেন বলে বিভাগ সূত্রে জানা গেছে।

সৌদি আরবের সার্বিক ব্যবস্থাপনায় সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইজাজুল হক, মোহাম্মদ রইস উদ্দিন এবং ৩য় বর্ষের হামিদা ইসলাম। বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, সৌদি বাদশাহ’র নামে নামকরণ করা ওমরাহ ও হজ কর্মসূচির অধীনে এ আমন্ত্রণ তৈরি করা হয়েছে, যা পরিচালনা করছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ থেকে ৩০ গুণীজন এ আমন্ত্রণ পেয়েছেন। বিশ্বব্যাপী ১ হাজার ইসলামি চিন্তাবিদ, পেশাবিদ, শিক্ষার্থীকে এই প্রকল্পের অধীনে সৌদি সরকার রাজকীয়ভাবে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে। 

সফরে অংশ নেওয়া ঢাবি আরবী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইজাজুল হক বলেন, 'আরবী বিভাগের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে ঢাকাস্থ সৌদি দূতাবাসের এই রাজকীয় আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সৌদি আরবের এই আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত। পবিত্র দুই শহর ভ্রমণ, পবিত্র ওমরাহ পালন এবং মহানবী সা.-এর রওজা পাক জিয়ারত আমার কাছে স্বপ্নের মতো।'

আরবী বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আদ-দুহাইলান একজন মননশীল চিন্তার মানুষ। তিনি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের নতুন যুগের সূচনা করেছেন।

এই ওমরাহ প্রকল্পে অন্যান্য পেশাবিদদের সঙ্গে ঢাবিসহ দেশসেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে নতুন প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন। আমাদের শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ