শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নারীরা যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো, বৈষম্য কমানো ও তাদের সম্মান জানানো। তাই সমাজে নারীরা যেন কখনও বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।  

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান দুঃসময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে অতিমাত্রায়। দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে।  

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক নারী দিবসের এই শুভক্ষণে আমি নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানাই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ