শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

“যে যত বড় শক্তিশালীই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি-মারামারি ও সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

ওই মামলার পাঁচ আসামি আইনজীবীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।  

গ্রেপ্তাররা হলেন, এজাহারভুক্ত ৫ নম্বর আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি অ্যাডভোকেট তুষার, ১১ নম্বর আসামি অ্যাডভোকেট তরিকুল, ৮ নম্বর আসামি অ্যাডভোকেট সুমন ও ৬ নম্বর আসামি অ্যাডভোকেট উসমান।

শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, যে যত বড় শক্তিশালীই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। শাহবাগ থানায় মামলা হওয়ার পরে ডিবি পুলিশ ছায়াতদন্ত শুরু করে। পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।  ছাড় দেয়া হ‌বে না কাউ‌কে।

হারুন অর রশীদ জানান,  মারামারি ও মানুষের উপর কেন হামলা হয়েছে, সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বাকিদের ধরতে ডিবির অভিযান চলছে বলেও জানান তিনি।  

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দুদিন শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়। কিন্তু গত ৭ মার্চ রাতে ভোট গণনাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ