শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে আজ সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৫ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।

এ ক্ষেত্রে আজ রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা তারাবির নামাজ পড়া শুরু করবেন এবং শেষরাতে সাহরি খাবেন। 

আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে রোজা শুরু হবে। এ ক্ষেত্রে আগামীকাল থেকে তারাবি শুরু হবে এবং শেষরাতে খেতে হবে সাহরি।

রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। গতকাল রবিবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবে আজ থেকে রোজা
এদিকে সৌদি আরবে গতকাল সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

সৌদি গ্যাজেট সূত্রে এ তথ্য জানা গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ