বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে।

তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংকের কর্মীদের বিকাল ৪টা পর্যন্ত অফিসে থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান শেষ হওয়ার পর অফিস ও ব্যাংকিং সময় আগের সময়সূচিতে ফিরে আসবে।

গ্রাহকরা সাধারণত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে পারবেন। আর বিকেল ৫টার মধ্যে ব্যাংকগুলোর কার্যক্রম শেষ করতে হবে।

আগামীকাল ১২ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে যাচ্ছে। রোজা শুরুর দিন থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন এই সময়সূচি কার্যকর হবে।

গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

সেই সিদ্ধান্তের আলোকেই ব্যাংকে লেনদেনের সময়সূচি ঘোষণা করা হলো।

বর্তমানে দেশের ব্যাংকগুলোয় অফিস সূচি হলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে ৩টা পর্যন্ত।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ