শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

রমজানের বাজারে পর্যাপ্ত পরিমাণ পণ্য সরবরাহ রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, রমজানের বাজারে পর্যাপ্ত পরিমাণ পণ্য সরবরাহ রয়েছে। সরবরাহের কোনো প্রতিবন্ধকতা নেই। নিত্য প্রয়োজনীয় জিনিস চাল, পেঁয়াজসহ সকল পণ্য বাজারে পর্যাপ্ত আছে।

প্রশাসনকে নির্দেশ দেয়া আছে, সব জায়গায় আমরা পরিদর্শন করবো। কেউ যদি অযৌক্তিকভাবে মজুদদারি করে, দাম বাড়িয়ে দেয়। তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিবো। 

পাইকারী এবং খুচরা ব্যবসায়ীরা যাতে সঠিক দামে পণ্য সামগ্রী বিক্রি করে সেজন্য আমরা কঠোর ভাবে মনিটরিং করবো বলেও জানান প্রতিমন্ত্রী। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শহরের পার্ক বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উৎপাদক থেকে শুরু করে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য এ্যাপস পদ্ধতি চালুর পরিকল্পনা করা হচ্ছে। আমরা কোনো মধ্যস্বত্বভোগী রাখবো না।

তিনি বলেন, টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্যেই পণ্য বিক্রি হচ্ছে। চিনি নির্ধারিত মূল্যের চাইতেও কমদামে বিক্রি হচ্ছে। অনুরূপভাবে তেলও বেধে দেওয়া দামের চেয়ে কমদামে বিক্রি হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছারসহ প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ