বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাল বাংলাদেশে আসছেন দেওবন্দ মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কাল বাংলাদেশে আগমন করছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী

আগামীকাল রবিবার (২৪ মার্চ) সকাল ৯:২৫ এ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন।

আওয়ার ইসলামকে দেওবন্দ মুহতামিমের আগমনের তথ্য নিশ্চিত করেছেন মুফতি শাহেদ রাহমানী

তিনি জানান, ‘আগামীকাল সকাল নয়টা পঁচিশে হজরত ঢাকায় আগমন করবেন। ঢাকা থেকে সরাসরি তিনি বগুড়া জামিল মাদরাসায় চলে যাবেন’।

তিনি বলেন, ‘বগুড়া জামিল মাদরাসায় হজরত তিন দিন ইতেকাফ করবেন। তারপর ২৬ শে মার্চ তিনি ফিরে যাবেন দেওবন্দে’।

জানা গেছে, মঙ্গলবার (১২ মার্চ)  ইতেকাফের উদ্দেশে বগুড়ার ‘আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদরাসা-মসজিদে আগমন করেছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা আফ্রিকা দেশের প্রখ্যাত পীরে কামেল আল্লামা শায়খ ইব্রাহীম আফ্রিকী

ইতেকাফে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব-আমিরাত, দুবাই, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ২০-২৫ দেশের প্রায় পাঁচ হাজার মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

এছাড়া, ইতেকাফে ডাভেল মাদরাসার মুহতামিম আল্লামা আহমাদ খানপুরী, লন্ডনের ক্বারী আব্দুল্লাহ, আল্লামা ইউসুফ তাওলভী, দারুল উলুম দেওবন্দের আহলে শূরা আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরী, মুফতী শফীক বেঙ্গলার, মুফতী সাবীল আহমাদ কাসেমী মাদরাজ ও মাওলানা হাসান মাহমুদ রাজিস্তানীসহ দেশ-বিদেশের শীর্ষ আলেমগণও অংশ নিবেন বলে জানা গেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ