শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ঈদের আগেই খুলে দেয়া হলো সাত ফ্লাইওভার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাস র‍্যাপিড ট্রানজিট- বিআরটি এয়ারপোর্ট-গাজীপুর প্রকল্পের আওতায় ৭টা ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) সচিবালয়ে থেকে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, এই প্রকল্পের নাম গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট - বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট।

মন্ত্রী জানান, এর সর্বমোট প্রকল্প ব্যয় ৪ হাজার ২শ ৬৮ কোটি ৩২ লাখ টাকা।

মোট প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫০ কিলোমিটার। এটির অর্থায়ন করেছে সরকার,  এডিবি, ফরাসি উন্নয়ন সংস্থা- এফডি, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি- জিইএফ।

প্রকল্পের অগ্রগতি ৯১ ভাগ। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। এটা ঈদকে সামনে রেখে দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রীর আরেক উপহার বলে জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, এ বছরই বিআরটি প্রকল্পের সব কাজ শেষ করে বাস চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে।

ওবায়দুল কাদের জানান, এ বছরই বিআরটি প্রকল্পের সব কাজ শেষ করে বাস চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই সাতটি ফ্লাইওভার যানবাহনের জন্য খুলে দেয়ার ফলে ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি হবে। গাজীপুরের দিকে যানজট কমবে।

কাদের আরও বলেন, সিগনাল সিস্টেমের জন্য অনেক চেষ্টার ফলেও ঢাকায় যানজট কমছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিগনাল সিস্টেম আধুনিক করার চেষ্টা চলছে। তখন যানজট কমবে।

সেতুমন্ত্রী বলেন, বিআরটি প্রকল্পটি সরকারের জন্য চ্যালেঞ্জ ছিল। যানজটের জন্য মানুষের ভোগান্তি হয়েছে। এখন সে ভোগান্তি কমবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ