শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরিদপুরের দুই শহীদ পরিবারের পাশে হেফাজত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফরিদপুরে দুই শহীদ পরিবারের পাশে দাড়িয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশে। গতকাল তাদের সাথে সাক্ষাৎ ও আহতদের সার্বিক খোঁজ খবর নিতে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমানের নেতৃত্বে এক প্রতিনিধি দল ফরিদপুরে সফর করেছেন। এসময় নিহত পরিবারকে তারা গভীর সমবেদনা জানান ও আর্থিক সহোযোগিতা করেন।

শহীদ দুই ভাইয়ের মা-বাবার সাথে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ফরিদপুরের আলোচিত হত্যাকান্ডটি বর্বরোচিত জঘন্য ঘটনা। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা সংক্ষুব্ধ ও স্তম্ভিত। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। দেশ জাতীর মনেও চরম ক্ষোভ বিরাজ করছে। দুইজন মুসলিম শ্রমিককে বিনা দোষে এবং বিনা কারণে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা জাকির হোসাইন কাসেমী, মুফতি কামাল উদ্দিন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা আব্দুল মালেক, মাওলানা ফরিদ আহমদ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ