রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি পাল্লার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

এতে কেঁপে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাও।  

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজি) বলছে, বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে মিয়ানমারের মাওলাইক জেলার ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি মূল আঘাত হানে। এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।

রাজধানীর অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, সিলেট, রাজশাহী, যশোরসহ বিভিন্ন এলাকায়ও ভূমিকম্পের খবর পাওয়া যায়।

মিয়ানমার বা বাংলাদেশে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ