রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

বাড়ছে ডেঙ্গু সংক্রমন, দুই সপ্তাহে প্রাণ কেড়েছে ২৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরের দুই সপ্তাহে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৬ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো এক সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৫৪৮ জন রোগী। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মারা যাওয়া তিনজনই ঢাকার। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দু’জন এবং উত্তর সিটি কর্পোরেশনে একজন। ৫৪৮ নতুন রোগীর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৯০ জন, উত্তর সিটিতে ১৬৯ জন, ঢাকার বাহিরের ৪৬, বরিশাল সিটির বাইরে ৫৪, চট্টগ্রাম সিটির বাইরে ২৪, খুলনায় ২০, ময়মনসিংহে ২৪, রংপুরে ১২ জন ও রাজশাহীতে ৯ জন রয়েছেন।

চলতি সেপ্টেম্বর মাসের গত ১৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ জন।

আর গত পহেলা জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ