বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

অবশেষে এস আলমের ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবশেষে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাব তলব করেছিল বিএফআইইউ।

বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম দেশের ব্যাংক খাত থেকে দুই লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া (তলব) হয়েছিল। এবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নামে কোনো লকার থাকলে তাও স্থগিত রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এসময় বাড়ানো হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ