বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: শ্রম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপদেষ্টা আসিফ মাহমুদ

গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে  এ মন্তব্য করেন তিনি। বৈঠকে দুর্গাপূজা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, মাদকসহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উসকানি দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাভারে একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ একজন গুলি ছুঁড়েছিল। এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায়। গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয়। পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে। যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে।

শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নিহতকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিতের কাজ চলছে।

শ্রম উপদেষ্টা বলেন, যেসব মালিক বেতন দিচ্ছে না, তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অনেক মালিক পলাতক আছে। তাদের অনেক ঋণ আছে। সমাধানের চেষ্টা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সবপক্ষের সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ