বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

‘বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান।

রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান পাকিস্তানের হাইকমিশনার।

স্বাস্থ্য উপদেষ্টা প্রায় এক ঘণ্টা সময় দেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে। তারা এ সময় দুই দেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় উঠে আসে দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যে সংক্রান্ত বিষয়।

হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ