বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মো. সাখাওয়াত হোসেন ||

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন।

বক্তব্য রাখেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এ. এস. এম শফিকুল ইসলাম তালুকদার, উপদেষ্টা মহোদয়ের পি এস সাদিকুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ার, সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন মাহিন এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারী।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম  জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিবুল্লাহ হিল বাকি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ