বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

তাবলিগ ইস্যুতে বৈঠকে ৫ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদপন্থীদের হামলায় হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত রয়েছেন। সাদ অনুসারী চারজন নেতা বৈঠকে যোগ দিয়েছেন।

এই বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে শুরায়ে নেজাম ও আলেমদের ওপর হামলা করে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ