বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

‘পেশাদার খুনিদের দিয়ে ঘুমন্ত ৩ সাথীকে হত্যা করা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাতের অন্ধকারে পেশাদার খুনিদের দিয়ে ঘুমন্ত সাথী ভাইদের ওপর হামলা করে তিনজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। বুধবার কাকরাইল মসজিদে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

এর আগে, তাবলীগ জামাতের আলমি শুরাপন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

পরে ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে না।

তিনি বলেন, ওসামা বিন ওয়াসিফ-এর নেতৃত্বে যে হামলা হয়েছে, তার সব সিসিটিভি ফুটেজ আছে। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম কাকরাইল মসজিদে দুই পক্ষের মীমাংসার জন্য অবস্থান করছিলেন। তারা চেষ্টা করেছিলেন, হামলা বন্ধের।

মামুনুল হক আরও জানান, ইজতেমা হবে কি হবে না- সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ওলামা সম্মেলনে। এটা দুই পক্ষের সংঘর্ষ নয়, ঘুমন্ত সাথী ভাইদের ওপর এক তরফা হামলা। মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করলে তাদেরও খেসারত দিতে হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ