বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

‘সীমান্তে বিএসএফের জুলুম নির্যাতনের সকল সীমা অতিক্রম করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দলটির ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব মোঃ হানিফ মিয়া, আলহাজ্ব সুলতান আহমদ খান, প্রফেসর ডা. মোহাম্মদ কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী হাজী মোঃ শাহীন আহমদ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেন, সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় চরমভাবে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ফ্যাসিস্ট হাসিনা পলাতকের পর থেকে  বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের বাংলাদেশি লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করতে চাইলে দেশপ্রেমিক ঈমানদার জনতা ভারতের অন্যায় আচরণ কোনভাবেই মেনে নিবে না। এতে করে ভারত বন্ধু রাষ্ট্র পরিচয় না দিয়ে শত্রুরাষ্ট্র হিসেবে নিজেদেরকে জানান দিচ্ছে। এতে করে ভারতেরই ক্ষতি হচ্ছে। বিশ্বের বিভিণ্ণ দেশ ভারতের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নিচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না। ভারতের এ ধরনের উসকানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ