বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

আর্থিক দুর্নীতি নিয়ে ওপেন চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে আনা কথিত দুর্নীতির অভিযোগের জবাবে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ থাকলে তা প্রকাশ করার জন্য।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

তিনি বলেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।

তিনি আরও বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যেকোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায় তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন।

হাসনাত এই বিষয়টিকে আরও সুস্পষ্ট করতে বলেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয় তাহলে আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ