বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

বিনা কারণে কাউকে গ্রেফতার করা যাবে না: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কাউকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।

শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ প্রশাসন ইমেজ সংকটে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য তাদের সুনামের সঙ্গে কাজ করতে হবে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কী ছিল?

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা।

অনুষ্ঠানে খুলনা বিভাগে নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ