সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

সহ-সমন্বয়ক খালেদ নিখোঁজ, জেলা সমন্বয়ককে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাস্সুম গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদের জীবনে।

নুসরাত তার পোস্টে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খালেদের খোঁজ চালানোর অনুরোধ করেন এবং কোনো তথ্য জানলে তা জানাতে বলেছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে দায়িত্ব পালন করা এক সমন্বয়ককে সম্প্রতি মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার নগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

হুমকি পাওয়া সমন্বয়কের নাম আশিকুর রহমান (২৬)। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। আশিকুর রহমান ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকার একটি বাসায় থাকেন। আনন্দ মোহন কলেজে স্নাতকোত্তরে পড়ছেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ তিনজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ