সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আরেক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত কিশোরের নাম মো. আরাফাত (১১)।

আরাফাতের বাবা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, মাদরাসা থেকে নাজেরা শেষ করেছিলেন আরাফাত। কোরআন শরীফের তিন পাড়া মুখস্থ করে কিতাব বিভাগের এবতেদায়ীতে অধ্যয়নরত ছিলেন তিনি।

গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। সাড়ে ৪ মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আরাফাতের বাবা আরও জানান, ঘাতক বুলেট নিহত আরাফাতের বাম পাজরের দিক দিয়ে ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তার একটি কিডনিও নষ্ট হয়ে যায়।

আরাফাতের মরদেহ সিএমএইচ থেকে (২৩ ডিসেম্বর) সোমবার সকাল ৮ টায় ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে। সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ