সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাসনাত আব্দুল্লাহ

ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে।

তিনি লেখেন, হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে 'সিমপ্যাথি গেইন' ক্যাম্পেইন চালাচ্ছে।  এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ- আজকে আমলা আগামীকাল অন্য কেউ, বলেন এই ছাত্রনেতা।

প্রসঙ্গত, দুই হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তার তেমন কিছুই পূরণ করতে পারছে না। উল্টো পূর্ববর্তী সরকারের অনেক কিছুই বহাল রয়েছে। অনেক ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের দোসররাই সুবিধা পাচ্ছে। অথচ গণহত্যার বিচার হচ্ছে না সঠিকভাবে। আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। 

ফলে সরকার গঠনের পর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঘটন ঘটছে। সর্বশেষ বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরই এমন মন্তব্য করলেন হাসনাত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ