সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

সচিবালয়ে নেই বিদ্যুৎ, বেরিয়ে যাচ্ছেন কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সচিবালয়ে ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনায় এখনও কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের পর সাড়ে ৯ টার দিকে কাজের জন্য সচিবালয়ের ভেতরে কর্মকর্তাদের প্রবেশ করতে দিলেও তারা কিছুক্ষণ পর সচিবালয় থেকে বের হয়ে আসেন।

তারা গণমাধ্যমকে জানান, ক্ষতিগ্রস্ত ভবনে কাজ চলছে। ভেতরে বিদ্যুৎ সংযোগ নেই। কাজের পরিবেশ নেই। তাই বের হয়ে যাচ্ছি।

এদিকে, সচিবালয়ে ক্যান্টিনের স্টাফ নাসির উদ্দিন আগুনের ঘটনার সময় ভেতরেই ঘুমিয়েছিলেন। তিনি বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম ক্যান্টিনের ভেতরে। রাত ২টার দিকে হঠাৎ শুনি আগুন আগুন বলে সবাই চিল্লাচিল্লি করছে। আমরা ক্যান্টিনের সব স্টাফরা ক্যান্টিনের বাইরে বের হই। পরে জানতে পারলাম ৭ নম্বর ভবনে আগুন লাগছে। আমরা ক্যান্টিনের বাইরে দাঁড়িয়েছিলাম। সেখানে ফায়ার সার্ভিস আসে, পুলিশ ছিল আমরা বাইরে ছিলাম। তারা আগুন নেভানোর কাজ করছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ