বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

আসছে জুলাই বিপ্লবের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনাবলি নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ঘোষণা প্রকাশ করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারি আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিলো, কীভাবে নিলো, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কীরূপ ছিলো এসকল সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকরা ৩১ ডিসেম্বরের এই আয়োজন নিয়ে বেশ আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

কি হচ্ছে ৩১ ডিসেম্বর!

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!’

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘31st December, Shaheed Minar, Time: 3:00 PM, For the sake of BANGLADESH...’।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ