বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’, ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সমবেত হয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠান উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, জাতীয় শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনকে নিম্ন বর্ণিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো:

গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশকৃত যানবাহনসমূহ মানিক মিয়া এভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।

সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশ পথ দিয়ে আগত যানবাহনসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে।

আব্দুল্লাহপুর হয়ে প্রবেশকৃত যানবাহনসমূহ ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে উক্ত অনুষ্ঠানে আগত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ