বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

ইমাম-মুয়াজ্জিনদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা দেওয়া হচ্ছে ইমাম ও মুয়াজ্জিনদের। যারা ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন, তাদের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চলমান এই প্রোগ্রামের আওতায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে। এছাড়া, আর্থিকভাবে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে সারাদেশে মোট ৬০০ জন ইমাম ও মুয়াজ্জিনকে এক কোটি ৮০ লাখ টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। একই সময়কালে ৪ হাজার ৬২০ জন ইমাম-মুয়াজ্জিনকে দুই কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম-মুয়াজ্জিনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং বাকি টাকা নির্বাচিতদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এছাড়া, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি অথবা আকস্মিক মৃত্যুর কারণে অক্ষম হয়ে পড়লে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টটি মেধাবী সন্তানদের শিক্ষার জন্যও সহায়তা দিয়ে থাকে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ