মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

ইজতেমা মাঠে চলছে আলেমদের বিশেষ জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালের বিশ্ব ইজতেমা সফলভাবে আয়োজনের লক্ষ্যে তাবলিগ জামাতের সঙ্গে জড়িত আলেমদের নিয়ে বিশেষ জোড়ের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই জোড় শুরু হয়েছে। চলবে আগামীকাল রোববার (১৭ আগস্ট) পর্যন্ত। 

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ জানান, এই জোড়ে শুধু সেই আলেমরাই অংশগ্রহণ করেছেন, যারা তিন চিল্লা ও সাল লাগিয়েছেন। 

তাবলিগের এই মুরব্বি বলেন, এটি মূলত আলেমদের জন্য বিশেষ প্রস্তুতিমূলক পরামর্শ সভা, যার মাধ্যমে দীনের মেহনতকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হবে।

মাওলানা শাহরিয়ার মাহমুদ জানান, দুই দিনব্যাপী এ খাস জোড়ে দেশের পাশাপাশি বিদেশ থেকেও শীর্ষ মুরব্বিরা অংশ নিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দুস্তানের খ্যাতনামা তাবলিগি মুরব্বি মাওলানা ইবরাহীম দেউলা এবং অন্যান্য আন্তর্জাতিক দাওয়াতি ব্যক্তিত্বরা।

খাস এই জোড় শেষে মুরব্বিরা বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলিগের কাজকে আরও জোরদারের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ