বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৯ আগস্ট, শুক্রবার রাতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী ও নির্যাতিত নেতা নুরুল হক নুরের ওপরে প্রশাসনের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফ্যাসিবাদ উত্তর এই সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে এই ধরণের হামলা কোন যুক্তিতেই মেনে নেয়া যায় না, সহ্য করা যায় না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া হলো, ফ্যাসিবাদের সম্ভাব্য যে কোন ধরণের উত্থান রুখে দেয়া। বিগত আমলে গণতন্ত্রের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে জাতীয় পার্টির ন্যাক্কারজনক ভূমিকা সকলের জানা। বলতে গেলে আওয়ামী ফ্যাসিবাদের আইনী পাটাতন নির্মাণে প্রধান ভূমিকা ছিলো তাদের। ৫ আগষ্টের পরে জাতীয় পার্টির বিষয়েও সিদ্ধান্ত নেয়া দরকার ছিলো। সেটা করা হয় নাই। এখন জাতীয় পার্টির ইস্যুতে নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করতে চাই, এটা মাঠে থাকা সেনা ও পুলিশ সদস্যের তাৎক্ষণিক নেয়া ভুল সিদ্ধান্তের ফল। সেজন্য তারা কেন ফ্যাসিবাদ বিরোধী শীর্ষ একজন নেতাকে মারধোর করলো তার জবাবদিহি করতে হবে এবং এর পেছনে কার মদদ বা উস্কানি আছে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

আমরা এই বিষয়ে সরকারের শীর্ষ কর্তাদের দ্রুত ও কার্যকর ভূমিকা দেখতে চাই অন্যথায় ফ্যাসিবাদের পক্ষে কারা দাড়ানোর সাহস করে তা ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেখবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ