বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রেসসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসসচিব বলেন, “স্ট্রংলি বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না। নির্বাচন ঠিক ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। কোনো ধরনের ষড়যন্ত্রও এটিকে থামাতে পারবে না।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের অনুকূল কিনা জানতে চাইলে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক কিছুর ওপর নির্ভরশীল। পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখলেই বোঝা যাবে গত বছরের তুলনায় অবনতি হয়েছে কিনা। আমরা পুলিশকে নিয়মিত আপডেট দিতে বলেছি।”

এ সময় শফিকুল আলম আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ