বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। বিকেল সোয়া চারটায় জামায়াতের প্রতিনিধিদলটি যমুনায় প্রবেশ করে।

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সরকারের দোসর বিবেচনায় জাতীয় পার্টির (জাপা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও স্থান পেতে পারে।

গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আহত হন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। অন্য দলটি হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ