বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শশাংক শেখর সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে  দলটির নিবন্ধন প্রদান না করায় দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার পিটিশনার হয়ে হাইকোর্টে পিটিশনটি দায়ের করেন।

পিটিশনার এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক।

আর  নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান; তাকে সহযোগিতা করে এএনএম আশিকুর রহমান খান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ