বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোষ করা যাবে না: ধর্ম সচিব 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেছেন, শিক্ষার গুণগতমানের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম সচিব বলেন, শিশুদের যেভাবে শিক্ষা দেওয়া হবে, তারা সেভাবেই বেড়ে উঠবে। তারা বড়দের চালচলন, আচার-আচরণ ও কথাবার্তা অনুসরণ করে। তাই শিক্ষার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই। এ সময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ গঠনে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দিরভিত্তিক এবং বৌদ্ধদের জন্য প্যাগোডাভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এসব উদ্যোগ ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে সচিব বলেন, এবছরের হজ সফল ও সাবলীলভাবে সম্পন্ন হয়েছে এবং তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সরকারি মাধ্যমে হজযাত্রীর সংখ্যা বাড়ানো গেলে হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও নিরাপদ হবে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক এস এম তরিকুল ইসলাম, সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ ফেরদৌস উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ প্রমুখ।

এ ছাড়াও সভায় ইসলামিক মিশন সেন্টারের চিকিৎসক, মডেল মসজিদের ইমাম, শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার, কেয়ারটেকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

পরে ধর্ম সচিব জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। তিনি আরও মাদারগঞ্জের পশ্চিম তারতাপাড়া মমতাজ মাওলানা জামে মসজিদে পরিচালিত শিশু ও গণশিক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ