বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সাদপন্থীদের হামলায় হতাহতের বিচার দাবিতে সংবাদ সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০১৮ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঢাকার তুরাগ ময়দানে তাবলিগ জামায়াতের কার্যক্রমকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সচেতন আইনজীবী পরিষদ ঢাকা ও ওলামা মাশায়েখ বাংলাদেশ। 

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার। 

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জসীমউদ্দীন, মুফতি আমানুল হক, মাওলানা শাহরিয়ার মাহমুদ, বেলাল হোসেন ও হাবিবুল্লাহ রায়হান।
 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তুরাগ ময়দানে সংঘটিত ঘটনাগুলো ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যা পুরো দেশের শান্তিকামী মুসলিম সমাজকে স্তম্ভিত করেছে। এসব ঘটনায় বহু আলেম-ওলামা, তাবলিগের মেহনতি কর্মী এবং সাধারণ মুসল্লি গুরুতর আহত হন। অথচ দীর্ঘ ৭ মাস পার হলেও এখনো পর্যন্ত কোনো চার্জশিট দাখিল হয়নি, বিচার প্রক্রিয়াও শুরু হয়নি।

তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমকে ধীরগতি করা হচ্ছে। অপরাধীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে। এতে করে নিহতদের পরিবার, তাবলিগের সাধারণ সাথী এবং পুরো মুসলিম সমাজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়—
১. সাদপন্থীদের হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দাখিল ও সুষ্ঠু বিচার কার্যক্রম শুরু করতে হবে।
২. হত্যার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
৩. সুষ্ঠু তদন্তের স্বার্থে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাদপন্থীদের ২ জন পুলিশ অফিসারকে প্রত্যাহার বা বদলি করতে হবে।  
৪. হামলায় জড়িত সকল প্রভাবশালী মহলকে আইনের আওতায় আনতে হবে।
৫. সারাদেশের তাবলিগ মসজিদগুলোকে হামলামুক্ত রাখার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।

তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজামের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এ সময় বক্তারা আরও বলেন, ইসলামের দাওয়াতি মেহনতকে কলুষিত করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এজন্য সকল আলেম, উলামা, ইমাম ও মুসল্লিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

তারা আরও জানান, আগামী বিশ্ব ইজতেমা-২০২৬ কে সামনে রেখে তুরাগ ময়দানের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি দেরিতে হলেও বিচার হবেই। এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে এদেশের মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ