বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আন্তর্জাতিক ইসলামি বইমেলা শুরু ১৩ সেপ্টেম্বর, প্রস্তুতি শেষের দিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে রবিউল আওয়াল মাস উপলক্ষে আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫’ এর সকল প্রস্তুতি পুরোদমে শেষের দিকে পৌঁছেছে। এটি সংস্থার ইতিহাসে সর্ববৃহৎ ও সর্বাধিক ব্যাপক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

মেলার স্টল নির্মাণ, সজ্জা এবং বিদেশি প্রকাশকদের আগমন ও স্থান বরাদ্দসহ সকল লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের মেলায় পাকিস্তান, মিশর ও লেবাননসহ দেশি-বিদেশি শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার পরিসর বিস্তৃত করা হয়েছে বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলা মেইন রোড পর্যন্ত, যা পাঠক ও দর্শনার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্য এবং বিস্তৃত পরিসরে বই ঘুরে দেখার সুযোগ সৃষ্টি করবে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় হবে। বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বিদেশী রাষ্ট্রদূত ও মেহমানদের নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

আয়োজকরা জানান, এই মেলা কেবল বই কেনাবেচার কেন্দ্র নয়; বরং এটি বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক সমাবেশের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। মেলার মাধ্যমে সঠিক ইসলামি জ্ঞানের প্রচার, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধকরণ, সাংস্কৃতিক বিনিময় এবং পাঠক-লেখক-প্রকাশকের মধ্যে সেতুবন্ধন তৈরি করার লক্ষ্য রাখা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ