বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনকালে এসব বলেন তিনি।

প্রেস সচিব বলেন, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে হবে। ঢাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো ঘটনা ঘটেনি। ঢাকসু নির্বাচনে কে জিতেছে, কে হেরেছে, সেটা আমাদের বিষয় না। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল। ৮০ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন- এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবেই।

এসময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ