বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি আরও বলেন, “এই সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এ উচ্চপদে অধিষ্ঠিত হওয়া নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।”

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরও জোরদার করতে আন্তরিকভাবে কাজ করতে চায়।

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমরা নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” একই সঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুস্বাস্থ্য, সাফল্য ও নেপালের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ